চরপাতা ফোরাম'এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা

ছবি: বিজয় দিবসের শুভেচ্ছা 
চরপাতা ফোরাম  এর পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী এবং সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ী মুক্তিবাহিনী ও জনতার হাতে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। এটি ছিল বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।

চরপাতা ফোরামের সভাপতি রাছেল আল-ইমরান বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। এই দিন আমাদের স্বাধীনতা অর্জনের জন্য আত্মত্যাগকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদের  আত্মার মাগফেরাত কামনা করি।

তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের সকলকে দেশপ্রেম ও ঐক্যবদ্ধতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। 

সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল খান বলেন, বিজয় দিবস আমাদের সকলের জন্য একটি আনন্দের দিন। এই দিন আমরা আমাদের স্বাধীনতার গৌরব ও ঐতিহ্যকে স্মরণ করি।

চরপাতা ফোরাম বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে, তবে এইবছর রাজনৈতিক পরিস্থিতি এবং বিধিনিষেধ কারনে তা সম্ভব হয়নি ইনশাআল্লাহ আগামীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম ও ঐক্যবদ্ধতার শিক্ষা দেওয়ার চেষ্টা করব।

উল্লেখ,

ফোরাম চরপাতার মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে ফোরামের মাধ্যমে ২২০+ রোগীকে রক্ত প্রদান ও সংগ্রহ করে দেয়া হয়েছে। বিনামূল্যে করোনাকালীন ও তার পরবর্তীতেও চিকিৎসাসেবা, অক্সিজেন সেবা কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও চিকিৎসা সহযোগিতা, বিবাহ সহযোগিতা, শিক্ষা সহযোগিতা, স্বাবলম্বীকরণ কর্মসূচি ফোরাম নিয়মিতই করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগকালীর ত্রান সহযোগিতা, রমজান উপহার ও ঈদ উপহার ইত্যাদি প্রদানের মাধ্যমে গরিব-অসহায়দের মুখে হাসি ফুটিয়ে আসছে।

Post a Comment

Previous Post Next Post