চরপাতা ফোরাম'এর পক্ষ থেকে ১ টন ৮০ কেজি খাদ্য বিতরণ সম্পন্ন।

ছবি: রামাদান ফুড প্যাক

চরপাতা ফোরামের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে  চরপাতা জুড়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে রামাদান ফুড প্যাক বিতরণ করা হয়। এইসময় উপস্থিত ছিলেন ফোরাম সভাপতি রাছেল আল-ইমরান, সাধারণ সম্পাদক ফয়সাল এবং মো: হাসান। 

এইসময় রাছেল আল-ইমরান বলেন আমরা গোপন ভাবে এমন কিছু পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি যারা আসলেই এই মুহূর্তে অভাবগ্রস্থ কিন্তু দেখে বুজা যায় না। এইসময় ফয়সাল বলেন ফোরাম সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই বিশেষ করে প্রবাসীদের আপনাদের অর্থ এবং সহযোগিতার বিনিময় আজকে আমরা কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। 

ইফতার সামগ্রী হিসেবে যা যা দেওয়া হয়েছে: চাল, আলু,ছোলা,মুসুরি ডাল,মুড়ি, সয়াবিন তেল,পেয়াজ,চিনি,লবন,খেজুর, সফট ড্রিংক পাউডার সহ  ১১ আইটেম মোট ১০৮০ কেজি।


আরো পড়ুন....

#CharpataForum #চরপাতা_ফোরাম ,সামাজিক সেচ্ছাসেবী সংগঠন 

Post a Comment

Previous Post Next Post