চলছে চরপাতা ফোরাম'এর সদস্য সংগ্রহ দশক।

 

চরপাতা ফোরাম 
রায়পুরের অন্যতম সামাজিক সেচ্ছাসেবী সংগঠন চরপাতা ফোরামের সদস্য হতে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ২৩ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

ফোরাম সভাপতি জহির রহমান বলেন আবেদনের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে এবং সীমিত পরিসরে সদস্য নেওয়া হবে। এছাড়াও আবেদনকারীর অবশ্যই স্বেচ্ছায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

 আমাদের ভিশনঃ

মাদক মুক্ত তারুণ্য, শিক্ষার বিকাশ ও দারিদ্র্য মুক্ত সমাজ।

  • চরপাতা ফোরামের সদস্য হওয়ার জন্য চরপাতা ইউনিয়নের বাসিন্দা হতে হবে।
  •  স্বেচ্ছায় আর্থিক কিংবা শারীরিক অথবা উভয় সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে।
  •  সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ।
  • আবেদনকারী অবশ্যই মাদক মুক্ত হবেন। মাদকের সর্বনিম্ন সীমা ধূমপান।
  • সমাজে বিশৃঙ্খলা অথবা আপত্তিকর কোন কর্মকান্ডে জড়িত থাকা যাবে না।
  • ফোরামের সদস্যগণ সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে নিঃস্বার্থ দায়িত্ব পালন করবেন। ফোরামের সদস্য হওয়া মানে নিঃস্বার্থ জনকল্যাণমূলক কাজ করার ইচ্ছা পোষণ করা।
  • কোন রাজনৈতিক প্রভাব ফোরামে দেখানো যাবে না। এটি একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
  • আবেদনের সময় অবশ্যই একজন ফোরাম সদস্যের রেফারেন্স আবেদনে উল্লেখ করা লাগবে।
  • আবেদনপত্র গ্রহণ অথবা বাতিলের অধিকার চরপাতা ফোরাম সংরক্ষণ করে।
  • উপরোক্ত বিষয় গুলো এবং চরপাতা ফোরামের মানব কল্যানার্থে সময়োপযোগী সিদ্ধান্ত গুলো মেনে নিবেন।

আবেদন করতে নিচের  (আবেদন করুন)  বাটনে ক্লিক করুন। 

আবেদন করুন 


Post a Comment

Previous Post Next Post