 |
| ছবি:চরপাতা ফোরাম উদ্বোধনীয় সভা ৫ই আগস্ট ২০১৭। |
'মাদকমুক্ত তারুণ্য, শিক্ষার বিকাশ ও দারিদ্রমুক্ত সমাজ বি-নির্মান' এই শ্লোগানকে সামনে রেখে মাহবুবা স্কুল এন্ড কলেজের সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে রোজ শনিবার ৫ই আগস্ট ২০১৭ইং সালে পথচলা শুরু করে চরপাতা ফোরাম। |
| ছবি: চরপাতা ফোরাম উদ্বোধনী সভায় উপস্থিতি |
উদ্বোধনীয় সভায় জহির রহমান এর পরিচালনায় এতে সভাপতিত্ত করেন জিয়া উল্লাহ মামুন,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা স্কুল এন্ড কলেজের পরিচালক মাহফুজ উল্লাহ স্যার, প্রাইমারি স্কুল শিক্ষক সুমির কর্মকার, সেচ্ছাসেবী সংগঠন হ্যাপি হাউস,রাজনীতিবীদ রুদ্র আরিফ সহ ছাত্র সমাজ, সুশীল সমাজ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।
এই সময় একটি উৎসবমুখর পরিবেশে ফোরামের আহ্বায়ক হিসাবে মনোনয়ন দেয়া হয় মোঃ শহিদ উল্লাহ যায়েদ কে।