জে.এস.সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে” চরপাতা ফোরাম

 

ছবি: শিক্ষা উপকরণ বিতরণ করছে চরপাতা ফোরাম। 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চরপাতা মজিবুল হক একাডেমি’র জে.এস.সি পরীক্ষার্থীদের মাঝে একটি ফাইল, একটি স্কেল, একটি কলম ও একটি পরীক্ষার রুটিন বিতরণ করে চরপাতা ফোরাম। 

এইসময় উপস্থিত ছিলেন, মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক জনাব শাহাদাত হোসেন মজনু, সহঃ প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম, সহঃ শিক্ষক মাওঃ ইসমাইল হুসাইন, চরপাতা ফোরাম এর সাধারন সম্পাদক মির্জা বিল্লাল, সহঃ সাধারণ সম্পাদক রাছেল আল ইমরান, টিপু ইসলাম, সহঃ সমাজকল্যাণ সম্পাদক ফরহাদ খান শান্ত, সহঃ ক্রীড়া সম্পাদক মোঃ ফয়সাল খান। 

এই সময় উপস্থিত বক্তব্য রাখেন মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক জনাব শাহাদাত হোসেন মজনু ও চরপাতা ফোরাম এর সহঃ সাধারন সম্পাদক রাছেল আর ইমরান। শিক্ষা সামগ্রী বিতরণ শেষে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চরপাতা ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, চরপাতা ফোরাম এর সকল সামাজিক কার্যক্রম যেন চলমান থাকে এবং ফোরামের সার্বিক উন্নতি কামনা করেন।

Post a Comment

Previous Post Next Post