রমাদান উপহার নামে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় চরপাতা ফোরামের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে চরপাতার ৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ সম্পন্ন করা হয়। ইফতার সামগ্রী হিসেবে যা যা ছিলো, ছোলা,মুড়ি,আলু,পেঁয়াজ, খেজুর, চিনি ও সপ্ট ড্রিংক পাউডার।
আনুষ্ঠানিক ভাবে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন ফোরাম সভাপতি রাছেল আল-ইমরান,সাধারণ সম্পাদক ফয়সাল খান, চিকিৎসা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন নাবিল,শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেদুল ইসলাম সহ অনন্য সদস্য ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ। এই সময়ে চরপাতা ফোরামের পক্ষ থেকে সকল ডোনেশন,পরামর্শ ও শ্রম দাতা সহ সকল প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানো হয়।
মাদক মুক্ত তারুণ্য, শিক্ষার বিকাশ, দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণের প্রচেষ্ঠায়। চরপাতা ফোরামের ভিশন অনুযায়ী
২০১৭ সাল থেকে ইফতার সামগ্রী বিতরণ সহ চরপাতা জুড়ে ভিন্ন সামাজিক কাজ করে আসছে যেমন খাদ্য সহায়তা, বিয়েতে সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ,স্বাবলম্বী হতে সহায়তা এছাড়া যেকোনো দুর্যোগকালীন সময় যেমন ঘূর্ণিঝড়, বর্ণা বা মহামারী পরিস্থিতিতেও চরপাতা ফোরাম চরপাতা বাসীর পাশে থাকার চেষ্টা করে আসছে..
উল্লেখ্য চরপাতা ফোরাম Covid19 চলাকালীন চরপাতা জুড়ে বাড়ি বাড়ি গিয়ে ফ্রী অক্সিজেন সেবা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে এবং করোনা ভাইরাস সংক্রমণের আগ মুহুর্তে জনসচেতনতা মূলক ক্যাম্পিং সহ প্রচার-প্রচারণা চালায়।
এছাড়াও চরপাতা ফোরাম সম্পন্ন বিনামূল্যে ব্লাড ডোনেশন সেবা দিয়ে আসছে রায়পুর,লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে।
