তারিখ: ২৯ এপ্রিল ২০২৩ ইং। প:চরপাতার অসচ্ছল পরিবারের এক বোনের বিয়েতে আর্থীক সহায়তা প্রধান করে চরপাতা ফোরাম। ফোরামের পক্ষ থেকে পরিবারের প্রধানের হাতে সহায়তা তুলেদেন ফোরাম সভাপতি রাছেল আল-ইমরান এই সময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ফয়সাল খান, চিকিৎসা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (নাবিল) ও সাংগঠনিক সম্পাদক টিপু ইসলাম।
মহান আল্লাহ তা'য়ালা দাম্পত্য জীবন সুখ-শান্তিময় করুক, সেই কামনা করি আমিন।
উল্লেখ, ফোরাম চরপাতার মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে ফোরামের মাধ্যমে ২০০+ রোগীকে রক্ত প্রদান ও সংগ্রহ করে দেয়া হয়েছে। বিনামূল্যে করোনাকালীন ও তার পরবর্তীতেও চিকিৎসাসেবা, অক্সিজেন সেবা কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও চিকিৎসা সহযোগিতা, বিবাহ সহযোগিতা, শিক্ষা সহযোগিতা, স্বাবলম্বীকরণ কর্মসূচি ফোরাম নিয়মিতই করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দূৃর্যোগকালীর ত্রান সহযোগিতা, রমজান উপহার ও ঈদ উপহার ইত্যাদি প্রদানের মাধ্যমে গরিব-অসহায়দের মুখে হাসি ফুটিয়ে আসছে।
চরপাতা ফোরাম | একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
চরপাতা ফোরাম সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে ইন-শা-আল্লাহ।
#চরপাতা_ফোরাম
