বয়ঃজ্যেষ্ঠা রুগীকে চিকিৎসা সহায়তা প্রধান।
দ:চরপাতা ৪নং ওয়ার্ডের একজন বয়ঃজ্যেষ্ঠা রুগীকে চরপাতা ফোরাম এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ প্রধান করে। এই সময় পরিবারের কাছে সহায়তা তুলে দেন চরপাতা ফোরাম এর চিকিৎসা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (নাবিল) এই সময় আরো উপস্থিত ছিলেন ফোরাম সভাপতি রাছেল আল-ইমরান ও সাধারণ সম্পাদক ফয়সাল খান। সহায়তা প্রধানের তারিখ: ০১ মে ২০২৩ইং।
উল্লেখ বয়ঃজ্যেষ্ঠা ব্যাক্তি একজন কৃষক। বর্তমানে উপার্জনের কোন মাধ্যম নেই অন্যের জমিতে চাষাবাদ করতেন কিন্তু অসুস্থ এবং বয়স হওয়ার কারনে এখন আর তাও হচ্ছে না। চরপাতা ফোরামের নজরে আসলে চরপাতা ফোরাম উনাকে ফোরামের ফান্ড থেকে নগদ অর্থ প্রধান করে। চরপাতা ফোরাম অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে । আমরা যেন আরো বেশি মানুষকে সহযোগিতা করতে পারি সে দোয়া করবেন এবং সহযোগিতা চাই।
মাদক মুক্ত তারুণ্য, শিক্ষার বিকাশ, দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণের প্রচেষ্ঠায়। চরপাতা ফোরামের ভিশন অনুযায়ী। ২০১৭ সাল থেকে চিকিৎসা সহায়তা সহ চরপাতা জুড়ে ভিন্ন সামাজিক কাজ করে আসছে যেমন খাদ্য সহায়তা, বিয়েতে সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ,স্বাবলম্বী হতে সহায়তা এছাড়া যেকোনো দুর্যোগকালীন সময় যেমন ঘূর্ণিঝড়, বর্ণা বা মহামারী পরিস্থিতিতেও চরপাতা ফোরাম চরপাতা বাসীর পাশে থাকার চেষ্টা করেছে।
উল্লেখ্য চরপাতা ফোরাম Covid19 চলাকালীন চরপাতা জুড়ে বাড়ি বাড়ি গিয়ে ফ্রী অক্সিজেন সেবা ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে এবং করোনা ভাইরাস সংক্রমণের আগ মুহুর্তে জনসচেতনতা মূলক ক্যাম্পিং সহ প্রচার-প্রচারণা চালায়।
এছাড়াও চরপাতা ফোরাম সম্পন্ন বিনামূল্যে ব্লাড ডোনেশন সেবা দিয়ে আসছে যা ইতিমধ্যে ২০০+ রুগীকে দেওয়া হয়েছে রায়পুর,লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে।
চরপাতা ফোরাম | একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।চরপাতা ফোরাম সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে ইন-শা-আল্লাহ। #চরপাতা_ফোরাম #চরপাতা
