চরপাতা ফোরাম এর পক্ষ থেকে বিবাহ সহায়তা।
চরপাতা ফোরাম এর পক্ষ থেকে বিবাহ সহায়তা। তারিখ: ১৬ জুলাই ২০২৩ ইং।
প:চরপাতার অসচ্ছল পরিবারের এক বোনের বিয়েতে আর্থীক সহায়তা প্রধান করে চরপাতা ফোরাম। ফোরামের পক্ষ থেকে পরিবারের প্রধানের হাতে সহায়তা তুলেদেন ফোরামের সাধারণ সম্পাদক ফয়সাল খান এই সময় আরো উপস্থিত ছিলেন ফোরাম সভাপতি রাছেল আল-ইমরান,সদস্য লুৎফর রহমান (আকাশ) সহ স্হানীয় ব্যাক্তিবর্গ।
মহান আল্লাহ তা'য়ালা দাম্পত্য জীবন সুখ-শান্তিময় করুক, সেই কামনা করি আমিন।
উল্লেখ,
চরপাতা ফোরাম চরপাতার মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে ফোরামের মাধ্যমে ২০০+ রোগীকে রক্ত প্রদান ও সংগ্রহ করে দেয়া হয়েছে। বিনামূল্যে করোনাকালীন ও তার পরবর্তীতেও চিকিৎসাসেবা, অক্সিজেন সেবা কার্যক্রম চালু রয়েছে। এছাড়াও চিকিৎসা সহযোগিতা, বিবাহ সহযোগিতা, শিক্ষা সহযোগিতা, স্বাবলম্বীকরণ কর্মসূচি ফোরাম নিয়মিতই করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দূৃর্যোগকালীর ত্রান সহযোগিতা, রমজান উপহার ও ঈদ উপহার ইত্যাদি প্রদানের মাধ্যমে গরিব-অসহায়দের মুখে হাসি ফুটিয়ে আসছে।
চরপাতা ফোরাম | একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। চরপাতা ফোরাম সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে ইন-শা-আল্লাহ।
