পরীক্ষা করলে ধরা পড়ছে ডেঙ্গু জ্বর।

ঘরে ঘরে জ্বর। পরীক্ষা করলে অনেকেরই ধরা পড়ছে ডেঙ্গু। এই ভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। এ কারণে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্ক থাকা জরুরি।

ডেঙ্গু রোগের লক্ষণ সমূহ। 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরে 114 জন মারা গেছেন। গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেষ 24 ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন 847 জন। অন্যদিকে 742 জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকায় 5 জন ও ঢাকার বাইরে 3 জন মারা গেছেন।

ডেঙ্গু প্রতিরোধে করনীয়। 

ডেঙ্গু (DENG-gey) জ্বর হলো একটি মশা বাহিত ভাইরাস-ঘটিত রোগ। ডেঙ্গুর সাধারণ উপসর্গগুলো হল-
উচ্চ জ্বর( 40 ডিগ্রি সেঃ/104 ডিগ্রি ফাঃ) ⭕ ত্বকে বিভিন্ন স্থানে ফুসকুড়ি ⭕চোখের পিছনে ব্যথার অনুভূতি ⭕মাংসপেশি এবং অস্থিসন্ধি তে যন্ত্রণা ⭕তীব্র মাথাব্যথা ও বমিভাব
উপসর্গগুলো রোগ সংক্রমণের 4 থেকে 10 দিনের মধ্যে দেখা দেয়, তাই জ্বর হলেই ডেঙ্গু কিনা তা দ্রুত পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
ডেঙ্গুর গুরুতর উপসর্গগুলো হল-
🩸প্রচন্ড পেট ব্যথা 🩸ক্রমাগত বমি হওয়া 🩸নাক থেকে রক্তপাত 🩸অনিয়ন্ত্রিত পায়খানা ও মলে রক্ত যাওয়া 🩸দ্রুত শ্বাস-প্রশ্বাস নেয়া 🩸অতিরিক্ত ক্লান্ত ভাব ও অস্থিরতা 🩸 ত্বকের নীচে রক্তক্ষরণ

ডেঙ্গু প্রতিরোধে করনীয়
ডেঙ্গুর জীবাণু মানুষের শরীরের রক্তনালী গুলোকে ক্ষতিগ্রস্থ করে, যার ফলে শক লাগা, শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্তপাত, যে কোন অঙ্গের ক্ষতি এবং শেষপর্যন্ত রোগীর মৃত্যু হতে পারে। তাই গুরুতর উপসর্গগুলোর কোন একটি দেখা দিলে অতি অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া উচিত বা রোগীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন। জীবাণু মানুষের শরীরের রক্তনালী গুলোকে ক্ষতিগ্রস্থ করে, যার ফলে শক লাগা, শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্তপাত, যে কোন অঙ্গের ক্ষতি এবং শেষপর্যন্ত রোগীর মৃত্যু হতে পারে। তাই গুরুতর উপসর্গগুলোর কোন একটি দেখা দিলে অতি অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া উচিত বা রোগীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন।

Post a Comment

Previous Post Next Post