সারা দেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। সূত্র : স্বাস্থ্য অধিদপ্তর  |
| চরপাতা ফোরামের প্রচারণা টিম। |
| ২৩ জুলাই রবিবার থেকে চরপাতা ফোরামের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা শুরু হয় |
চরপাতা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন চরপাতা মজিবুল হক একাডেমি, চরপাতা মৈত্রী স্কুল, গাজিনগর দাখিল মাদ্রাসা ও মুফতি আহাম্মদ উল্লাহ মডেল মাদ্রাসা সহ প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে.....  |
| শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ। |
জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফোরাম সভাপতি রাছেল আল-ইমরান এবং সাধারণ সম্পাদক ফয়সাল খান, এছাড়াও গ্রামের হাট বাজারে যেমন বর্ডার বাজার, গাজিনগর বাজার, তালতলা বাজার সহ বিভিন্ন অলিগলিতে দোকান-পার্ট ও জনবহুল স্থানে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ে লিফলেট বিতরণ এবং পথসভা করা হয়।  |
| চরপাতা ফোরামের সভাপতি রাছেল লিফলেট বিতরণ করছে। |
এছাড়া চরপাতা জুড়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক মাইকিং করা হয় যেন চরপাতার প্রতিটি মানুষ সচেতন হতে পারে।
 |
| ডেঙ্গু প্রতিরোধে প্রচার মাইক। |
আজ মঙ্গলবার ২৫ জুলাই ২০২৩ইং চরপাতা গাজিনগর দাখিল মাদ্রাসায়
শিক্ষকদের সহযোগিতা জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে এবং ডেঙ্গু প্রতিরোধে করনীয় ডেঙ্গু ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চরপাতা ফোরামের সভাপতি রাছেল আল-ইমরান এই সময় আরো উপস্থিত ছিলেন ফোরাম সাধারণ সম্পাদক-ফয়সাল খান, চিকিৎসা বিষয়ক সম্পাদক-আনোয়ার হোসেন নাবিল সহ অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ ।
চরপাতা ফোরামের ৩দিন ব্যাপী মাঠ পর্যায়ের প্রচারণা আজ চরপাতা বর্ডার বাজার শেষ হয় বাজার প্রতিটি দোকানে সহ উপস্থিত জনতার মাঝে লিফলেট বিতরণ করা হয়।
 |
একজন ব্যবসায়ী লিফলেট পড়ায় ব্যস্ত। বর্ডার বাজারের প্রচারের অংশ |
 |
| চরপাতা ফোরামর প্রচার টিম বর্ডার বাজার। |
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণায় যারা মাঠ পর্যায় সহযোগিতা করেছে, ফোরাম সভাপতি রাছেল আল-ইমরান, সাধারণ সম্পাদক ফয়সাল খান, চিকিৎসা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন নাবিল, শিক্ষা বিষয়ক রাসেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক টিপু ইসলাম, সদস্য লুৎফর রহমান আকাশ, শুভাকাঙ্ক্ষী মেহেদী রুমি,আরমান হোসেন (বাবু),রাসেল সবাইকে চরপাতা ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ।