লক্ষ্মীপুরের রায়পুরের সেচ্ছাসেবী সংগঠন চরপাতা ফোরাম উদ্যোগ ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন।
![]() |
| ছবি: ইফতার সামগ্রী |
চরপাতা ফোরাম এর পক্ষ থেকে চরপাতা জুড়ে ৬০ পরিবারের মাঝে প্রায় ১.৫ টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে (রামাদ্বান ফুড প্যাক) নামে।
এইসময় সময় উপস্থিত ছিলেন ফোরাম প্রতিষ্ঠাতা শহিদ উল্যাহ যায়েদ এবং ফোরাম সভাপতি জহির রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল খান, নির্বাহী সদস্য রাছেল আল-ইমরান
সাংগঠনিক সম্পাদক মিরর্জা বিল্লাল এবং দুর্যোগও ত্রান বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন নাবিল ও অন্যান্য সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক ফয়সাল বলেন
আমরা এমন কিছু মানুষের কাছে আমাদের ফুড প্যাক পৌঁছে দিয়েছি যারা সমাজের কারো কাছে নিজের অভাবের কথা বলতে পারে না এবং তারদের উপর থেকে দেখে বুজাই যায় না যে নিতি অভাবে দিন কাটাচ্ছে এবং কি রমজানের ইফতার সামগ্রীও কিনতে পারেনি। কেউ হঠাৎ চাকরি হারিয়েছে,কেউ বিদেশি থেকে অসুস্থ হয়ে বাড়িতে ফিরছে বেকার জীবন কাটাচ্ছে, অসুস্থতার কারণে সব হারিয়ে বেকার জীবন কাটাচ্ছে, কারো স্বামী মারা গেছে, কারো বাবা মারা গেছে উপার্জনের কেউ নেই এমন ব্যক্তিদের কাছে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি আলহামদুলিল্লাহ।
চরপাতা ফোরামকে যারা সহযোগিতা করছেন সকল সহযোগী সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং রেমিট্যান্স যোদ্ধা ধন্যবাদ জানাই।
