ইফতার বিতরণ ২০২৬| চরপাতা ফোরাম | রায়পুর

চরপাতা ফোরাম এর পক্ষ থেকে চরপাতা জুড়ে ৬০ পরিবারের মাঝে প্রায় ১.৭ টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে  রামাদান ফুড প্যাক প্রতিটি প্যাকে ছিলো : চাল,ছোলা,তেল,চিনি ও মুড়ি 

ইফতার সামগ্রী বিতরণ। 

এইসময়  সময় উপস্থিত ছিলেন ফোরাম প্রতিষ্ঠাতা  শহিদ উল্যাহ যায়েদ এবং ফোরাম সভাপতি আনোয়ার হোসেন (নাবিল) , সাধারণ সম্পাদক মো হাসান ,নির্বাহী সদস্য জহির রহমান,  নির্বাহী সদস্য রাছেল আল-ইমরান, সমাজকল্যাণ সম্পাদক মাহফুজ আলম ফয়সাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম টিটু সহ অন্যান্য সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী।


সাধারণ সম্পাদক মো হাসান বলেন

আমরা এমন কিছু মানুষের কাছে আমাদের ফুড প্যাক পৌঁছে দিয়েছি যারা সমাজের কারো কাছে নিজের অভাবের কথা বলতে পারে না এবং তারদের উপর থেকে দেখে বুজাই  যায় না যে নিতি অভাবে দিন কাটাচ্ছে এবং কি রমজানের ইফতার সামগ্রীও কিনতে পারেনি।  কেউ হঠাৎ চাকরি হারিয়েছে,কেউ বিদেশি থেকে অসুস্থ হয়ে বাড়িতে ফিরছে বেকার জীবন কাটাচ্ছে, অসুস্থতার কারণে সব হারিয়েছে, কারো স্বামী মারা গেছে, কারো বাবা মারা গেছে উপার্জনের কেউ নেই এমন ব্যক্তিদের কাছে আমরা ইফতার সামগ্রী বিতরণ করার চেষ্টা  করেছি আলহামদুলিল্লাহ। 


চরপাতা ফোরামকে যারা সহযোগিতা করছেন সকল সহযোগী, সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং রেমিট্যান্স যোদ্ধা জানাই চরপাতা ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। 

Post a Comment

Previous Post Next Post